সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরানের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা
ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১
বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান
রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়োগ অনিয়ম, দুই মাসে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন পূর্ণকালীন প্রশাসক মো. শওকত হোসেন সরকার
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ ১২ মার্চের সংসদে
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মমতার মন্তব্যে ভারতে রাজনৈতিক বিতর্ক
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান, বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ
পুরো রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম জোরালো, আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই
ঈশ্বরদী–আটঘরিয়ার উন্নয়নে হাবিবুর রহমান হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

বিশ্বজুড়ে পশুপাখি ও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা পায়, তাহলে তা কোভিডের চেয়েও ভয়াবহ মহামারী তৈরি করতে পারে। সম্প্রতি এ সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি।

তিনি বলেন, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস (এইচ১ ও এইচ৩) বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও এইচ৫ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ বদলালে তা সহজেই গুরুতর রোগ তৈরি করতে পারে এবং শিশু–স্বাস্থ্যবান মানুষসহ সবাই ঝুঁকিতে পড়বে।

গত কয়েক বছর ধরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি নিধন করা হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গৃহপালিত পাখি ও গরুর খামারে এখনো এইচ৫ ধরনটি ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথম বার একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ  শনাক্ত হয়েছে, যিনি পরে মারা যান। বেশিরভাগ সংক্রমণই আক্রান্ত প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে হয়েছে বলে জানা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০০৩-২৫ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যার প্রায় ৪৮ শতাংশ মৃত্যুবরণ করেছেন। তবে মানুষে মানুষে ছড়ানোর ঝুঁকি এখনো কম বলে মনে করছে বিশ্ব প্রাণিসম্পদ সংস্থা।

রামেক্স-ভেলতি বলেন, যদিও বার্ড ফ্লু মহামারী হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদন সক্ষমতা এখন অনেক উন্নত। ফলে আগের চেয়ে বিশ্ব প্রস্তুত রয়েছে। সূত্র : রয়টার্স

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ