সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরানের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা
ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১
বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান
রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়োগ অনিয়ম, দুই মাসে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন পূর্ণকালীন প্রশাসক মো. শওকত হোসেন সরকার
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ ১২ মার্চের সংসদে
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মমতার মন্তব্যে ভারতে রাজনৈতিক বিতর্ক
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান, বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ
পুরো রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম জোরালো, আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই
ঈশ্বরদী–আটঘরিয়ার উন্নয়নে হাবিবুর রহমান হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

মাওলানা ভাসানীর মাজার জিয়ারত দিয়ে শুরু হচ্ছে তারেক রহমানের প্রথম জেলা সফর

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত অধ্যায়ের অবসানের পর রাজনীতির মাঠে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর রাজধানীর বাইরে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। আগামী ১১ জানুয়ারি জন্মভূমি বগুড়ার উদ্দেশে যাত্রাপথে টাঙ্গাইলে যাত্রাবিরতি করবেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের শুরুতেই টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। সময় তিনি সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। মাজার জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন করবেন তিনি।

এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা বিরাজ করছে। তার আগমনকে কেন্দ্র করে ঢাকাটাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী সাধারণ মানুষ স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় নেতারা জানান, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার আয়োজন শুরু হয়েছে। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, “তারেক রহমানের আগমন দোয়া মাহফিল সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁর আগমনের অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ